সারাদেশে শুস্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Oct 22, 2025 - 10:28
 0
সারাদেশে শুস্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আন্তঃবাণী প্রতিনিধি: আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইং, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,  দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন রাজারহাটে ২০.৫ ডিগ্রি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ও সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আজ সূর্যোদয় সকাল ৫টা ৫৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে।

এবি/সিএস