ঢাকায় আজও অপরিবর্তিত তাপমাত্রা, আকাশ আংশিক মেঘলা থাকার আভাস

প্রকৃতিতে ধীরে ধীরে হেমন্তের ইঙ্গিত দেখা দিচ্ছে, তবুও শহুরে উষ্ণতার প্রভাব এখনো কমেনি।

Oct 18, 2025 - 08:17
 0
ঢাকায় আজও অপরিবর্তিত তাপমাত্রা, আকাশ আংশিক মেঘলা থাকার আভাস

আন্তঃবাণী প্রতিনিধি: আজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ইং, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসছে না। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে আভাস দিয়েছে অধিদপ্তর। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

অক্টোবরের শেষভাগে এসে রাজধানীর আবহাওয়া এখনো গরমভাব বজায় রেখেছে। যদিও প্রকৃতিতে ধীরে ধীরে হেমন্তের ইঙ্গিত দেখা দিচ্ছে, তবুও শহুরে উষ্ণতার প্রভাব এখনো কমেনি।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৫:৫৭ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:৩০ মিনিটে।

এবি/সিএস