কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
কেরানীগঞ্জের জমেলা টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যাচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এবি/এসআর