মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
আইপিএলের নিলাম টেবিলে ঝড় তুললেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে তাকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আইপিএলের নিলাম টেবিলে ঝড় তুললেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে তাকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি বড় সুখবর। সাকিবের পর আবারও কলকাতার ডাগআউটে দেখা যাবে কোনো বাংলাদেশি তারকাকে। নিলামে মোস্তাফিজকে পেতে বেশ কয়েকটি দলের মধ্যে ‘কাড়াকাড়ি’ শুরু হয়, তবে শেষ হাসি হাসে কলকাতা। ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়া মোস্তাফিজের জন্য এটি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ আয়ের রেকর্ড। ইডেনের উইকেটে মোস্তাফিজের কাটার কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
এবি/এসাআর