চট্টগ্রামে হালকা বৃষ্টি, দেশের বেশিরভাগ স্থানে আকাশ থাকবে আংশিক মেঘলা

সামুদ্রিক কোনো সতর্কতা বা সংকেত বর্তমানে জারি নেই। একইভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও কোনো সতর্কবার্তা নেই।

Oct 15, 2025 - 09:11
 0
চট্টগ্রামে হালকা বৃষ্টি, দেশের বেশিরভাগ স্থানে আকাশ থাকবে আংশিক মেঘলা

আন্তঃবাণী প্রতিনিধি: আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইং, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। আজ দেশের বেশিরভাগ স্থানে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক। তবে চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সারাদেশে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর থেকে বিদায় নিয়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সামুদ্রিক কোনো সতর্কতা বা সংকেত বর্তমানে জারি নেই। একইভাবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও কোনো সতর্কবার্তা নেই।

আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।

এবি/সিএস