নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আইভিএসি ঢাকার কার্যক্রম বন্ধ ঘোষণা।

Dec 17, 2025 - 17:43
Dec 17, 2025 - 17:50
 0
নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

আন্তঃবাণী প্রতিবেদক: রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর কার্যক্রম আজ বুধবার দুপুর ২টার পর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় হাইকমিশ। কেন্দ্রটির পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে আজ আইভিএসি, ঢাকার সব ধরনের সেবা কার্যক্রম দুপুর ২টায় সমাপ্ত করা হবে। ফলে নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ বা সংশ্লিষ্ট কোনো সেবা প্রদান করা সম্ভব হবে না।

এছাড়া আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের এ বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এবি/সিএস