৬৯ জন উপসচিবের পদায়ন, ওএসডি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি

ওএসডি থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলিপূর্বক পদায়ন করেছে সরকার।

Oct 5, 2025 - 19:22
Oct 5, 2025 - 20:33
 0
৬৯ জন উপসচিবের পদায়ন, ওএসডি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি

আন্তঃবাণী প্রতিবেদকঃ

 বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলিপূর্বক পদায়ন করেছে সরকার।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, "জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"

উল্লেখ্য, এই ৬৯ জন কর্মকর্তা বিভিন্ন সময় ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। নতুন এ পদায়নের মাধ্যমে তারা সক্রিয় প্রশাসনিক দায়িত্বে ফিরে আসছেন।

সরকারি চাকরির ধারাবাহিকতা ও প্রশাসনিক কাঠামোকে গতিশীল রাখার অংশ হিসেবেই এই পদায়ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবি/এসবিডাব্লিউ