হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Dec 18, 2025 - 13:29
Dec 18, 2025 - 13:29
 0
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

আন্তঃবাণী প্রতিনিধি: রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম। তিনি জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ৬ নভেম্বর ওই থানা কমিটি ঘোষণা করা হয়।

হাজারীবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এবি/সিএস