বাংলাদেশি বোলারদের দাপটে ১৪৩ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

মাঝে খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান।

Oct 5, 2025 - 22:21
 0
বাংলাদেশি বোলারদের দাপটে ১৪৩ রানে গুটিয়ে গেল আফগানিস্তান
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগেই সিরিজ  জয় নিশ্চিত করা বাংলাদেশ আজ তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতেও বোলিং শক্তিতে আধিপত্য দেখাল। টসে জিতে ফিল্ডিং নেয়া জাকের আলীর দল শুরুতেই চাপে ফেলে দেয় আফগানদের। ইনিংসের শুরুতে শরীফুল ইসলাম ফেরান জাদরানকে, পরে নাসুম আহমেদ দুর্দান্ত ক্যাচের সহায়তায় বিদায় করেন গুরবাজকে।

মাঝে খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। সাইফউদ্দিন ফুল টসে তারাখিলকে বোল্ড করার পর আবারও আঘাত হানেন আতাল ও রাসুলিকে ফিরিয়ে। রিশাদও ঘুরে দাঁড়িয়ে ওমরজাইকে ফেরান। অন্যপ্রান্তে নাসুম নবীকে বোল্ড করেন, আর রশিদ খানকে ফেরান তানজিম। যদিও সেই ওভারেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু মুজিব তা রুখে দেন।

শেষ দিকে রাসুলি ও মুজিব মিলে নবম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ইনিংস সামলে নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার সাইফউদ্দিন, নিয়েছেন ৩ উইকেট।

এখন বাংলাদেশের সামনে সুযোগ, এই রান তাড়া করে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ নিশ্চিত করার

এবি/সিএস