বিপিএল মঞ্চে ‘ফ্যাশন আইকন’ তিশার ঝড়
বিপিএল-এর মঞ্চে দ্যুতি ছড়ালেন তানজিন তিশা, স্টাইলিশ লুকে মাতালেন স্টেডিয়াম
বিনোদন ডেস্ক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তখন হাজারো দর্শকের কোলাহল। আলো-আঁধারির খেলার মধ্যেই মঞ্চে আবির্ভূত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী আয়োজন যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেল তার উপস্থিতিতে।
এদিন তিশার পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে তার স্টাইলিশ লুক। আধুনিক ও গ্ল্যামারাস পোশাকে যখন তিনি মঞ্চে উঠলেন, তখন গ্যালারিজুড়ে শুধুই মুগ্ধতা। গানের বিটের সঙ্গে তার সাবলীল নাচের ছন্দে নেচেছে পুরো স্টেডিয়াম।
ক্রিকেট আর বিনোদনের মহামিলন, আর সেখানেই মধ্যমণি হলেন তানজিন তিশা! বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার এনার্জিটিক নাচ যেমন দর্শক মাতিয়েছেন, ঠিক তেমনই নজর কেড়েছে তার সুপার স্টাইলিশ আউটফিট।
গ্ল্যামার, স্টাইল আর পারফরম্যান্স—সব মিলিয়ে তিশা যেন বুঝিয়ে দিলেন, মঞ্চটা শুধুই তার! এমন বিধ্বংসী লুকে তাকে আগে খুব কমই দেখা গেছে।
এবি/এসআর





