পুরান ঢাকায় ভয়াবহ আগুন

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

Dec 17, 2025 - 16:07
 0
পুরান ঢাকায় ভয়াবহ আগুন

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিস আরও জানায়, এ ছাড়া সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পথে রয়েছে। তবে আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।

এবি/এসআর