বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘হামলাকারী আটক ব্যক্তির নাম ইমন। তবে, কী কারণে এমন হামলা হয়েছে, তা জানা যায়নি।’

Nov 13, 2025 - 19:52
 0
বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরোখাদিয়া ডাবতলার স্পার্ক ভিউ বিল্ডিংয়ের পাঁচতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলার পর তাওসিফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাওসিফ রাজশাহীর গভ. ল্যাবরেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, 'হামলাকারী আটক ব্যক্তির নাম ইমন। তবে, কী কারণে এমন হামলা হয়েছে, তা জানা যায়নি।'

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

এবি/এসএফ