জামালপুরে দিনদুপুরে তরুণী অপহরণ

তরুণী প্রাণপণে চিৎকার করে বলতে থাকেন— বাঁচাও, বাঁচাও!

Oct 31, 2025 - 10:30
 0
জামালপুরে দিনদুপুরে তরুণী অপহরণ

আন্তঃবাণী প্রতিনিধি: জামালপুরে প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি সাদা মাইক্রোবাস রাস্তার পাশে থামানো হয় এবং কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করেই রাস্তা থেকে এক তরুণীকে টেনে নিয়ে গাড়ির ভেতরে তোলে। তরুণী প্রাণপণে চিৎকার করে বলতে থাকেন— ‘বাঁচাও, বাঁচাও!’

চাঞ্চল্যকর এই দৃশ্যের সময় আশপাশে কিছু পথচারী দাঁড়িয়ে ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ-১৫-৯৭৭৬। কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

ভিডিওটি ইতোমধ্যে ফেসবুক, এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে

এবি/সিএস