হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

মোটরসাইকেলে এসে হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর দৃশ্য রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সিসিটিভি ফুটেজে উঠে এসেছে হামলার লোমহর্ষক চিত্র। শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক পরপরই এই ঘটনা ঘটে।

Dec 12, 2025 - 18:14
Dec 12, 2025 - 18:41
 0
হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সিসিটিভি ফুটেজে উঠে এসেছে হামলার লোমহর্ষক চিত্র। শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক পরপরই এই ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যায়, হাদি যখন বক্স কালভার্ট এলাকায় অবস্থান করছিলেন, তখন একটি মোটরসাইকেলে দুই যুবক সেখানে উপস্থিত হয়। চোখের পলকে খুব কাছ থেকে তাকে গুলি করে তারা দ্রুত সটকে পড়ে। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। গুলির শব্দে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি হাদির মাথায় ও চোয়ালে আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীর ওপর এমন হামলায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এবি/এসআর