কারাগারে থেকেও এইচএসসি পাস, আলোচনায় ছাত্রলীগ কর্মী পরশ

পরশের এই কৃতিত্ব প্রমাণ করে দিয়েছে— বন্দিত্বের শিকলেও মেধাবী তারুণ্যের স্বপ্নকে আটকে রাখা যায় না।

Oct 16, 2025 - 19:23
 0
কারাগারে থেকেও এইচএসসি পাস, আলোচনায় ছাত্রলীগ কর্মী পরশ

আন্তঃবাণী প্রতিবেদক: কারাগারের অন্ধকার ঘরে বসেই এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত রহমান পরশ। বয়সে তরুণ এই শিক্ষার্থী ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দমননীতির শিকার। জুলাইয়ের এক হত্যা মামলায় তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। 

বন্দিদশাতেই তিনি অংশ নেন এইচএসসি পরীক্ষায়। কোনো রকম প্রস্তুতি বা সহায়তা ছাড়াই তার এই সফলতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ফেসবুকে আরিফ ইশতিয়াক নামে এক এক্টিভিটিস লিখেছেন—

পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি পরশ। বন্দিদশাতেই পরীক্ষা দিয়েছেন তিনি। তবুও দেশের লাখো শিক্ষার্থীর অকৃতকার্যের মাঝেও পরশের সাফল্য হয়ে উঠেছে আলোচিত এক প্রতীক। পরশের এই কৃতিত্ব প্রমাণ করে দিয়েছে— বন্দিত্বের শিকলেও মেধাবী তারুণ্যের স্বপ্নকে আটকে রাখা যায় না। রাষ্ট্রীয় নিপীড়ন, দমননীতি কিংবা ভয়ভীতি কোনো কিছুই তাকে দমাতে পারেনি।

তিনি আরও বলেন, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া, তরুণ প্রজন্মকে ভয় দেখানো ও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যেও পরশের এই অর্জন যেন বিদ্রোহী কবিতার মতো এক বার্তা দেয়—“শিকল পরাও, মনকে নয়।” অনেক শিক্ষার্থী যেখানে হতাশার খবর দিচ্ছে, সেখানে কারাগারের নির্জন কক্ষে বসে পুষ্পের মতো ফুটে উঠেছে পরশের অদম্য মনোবল। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া ও তরুণ প্রজন্মকে ভয় দেখানোর এই সময়েও সে দেখিয়ে দিয়েছে আশার আলোর মুখ। আরাফাত রহমান পরশ আজ অদম্য তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি—“দ্য আনবিটেন জেনজি”। 

আরিফ ইশতিয়াকের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। বহু তরুণ তার এই অর্জনে অনুপ্রাণিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটাই বার্তা দিচ্ছে—তার ভবিষ্যৎ যেন স্বপ্নের সমান উজ্জ্বল হয়। তার স্বপ্ন যেন হয়ে ওঠে আগামীর দিশা, তার আলো যেন জ্বালিয়ে দেয় সব নিভে যাওয়া মনোবল। 

এবি/সিএস