রাজধানীতে আংশিক মেঘলা আকাশ, রোদের চড়া ভাব থাকবে আগের মতোই

সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে গরমের চড়া ভাব আজও কমার কোনো সম্ভাবনা নেই।

Oct 17, 2025 - 09:58
 0
রাজধানীতে আংশিক মেঘলা আকাশ, রোদের চড়া ভাব থাকবে আগের মতোই
ছবি আন্তঃবাণী

আন্তঃবাণী প্রতিনিধি: আজ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ইং, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,  রাজধানী ঢাকার আকাশ আজ সারাদিন আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে গরমের চড়া ভাব আজও কমার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। ফলে আকাশে হালকা মেঘ থাকলেও রাজধানীবাসীকে আজও গরম ও আর্দ্রতার অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হতে হতে পারে

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৫:৫৭ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:৩১ মিনিটে।

এবি/সিএস