আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আন্তঃবাণী প্রতিনিধি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারাদিন আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।
এবি/সিএস





