সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে, সতর্ক সংকেত নেই

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

Oct 6, 2025 - 07:32
 0
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে, সতর্ক সংকেত নেই
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: আজ সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ইং, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে লঘুচাপ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। সমুদ্র ও নদীবন্দরগুলোতে কোন সতর্ক সংকেত নেই।

আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।

এবি/সিএস