দেশজুড়ে শুষ্ক আবহাওয়া, সাগরে নিম্নচাপের প্রভাবে দূরবর্তী সতর্ক সংকেত

দেশজুড়ে আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Oct 26, 2025 - 08:35
 0
দেশজুড়ে শুষ্ক আবহাওয়া, সাগরে নিম্নচাপের প্রভাবে দূরবর্তী সতর্ক সংকেত

আন্তঃবাণী প্রতিনিধি: আজ রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ইং, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দেশজুড়ে আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ এবং সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে, যা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৬:০১ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:২৪ মিনিটে।

এবি/সিএস