বিশ্বকাপের আগে এশিয়া সফরে ব্রাজিল, আনচেলত্তির দলে বড় চমক
বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-সামর্থ্য যাচাই এবং তরুণদের পারফরম্যান্স মূল্যায়নে এই দুই ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আনচেলত্তির জন্য।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার বৈশ্বিক আসরকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি সারতে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অক্টোবর মাসের আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে গিয়ে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে।
আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামবে সেলেসাওরা। এরপর ১৩ অক্টোবর সফরের শেষ ম্যাচে প্রতিপক্ষ জাপান।
এই দুটি ম্যাচের জন্য বুধবার (১ অক্টোবর) দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে ফিরেছেন দুই রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে লিভারপুলের চোটগ্রস্ত গোলরক্ষক আ্যলিসন বেকার এবং বার্সেলোনার রাফিনহা জায়গা পাননি চোটের কারণে। নেইমারের অপেক্ষাও আরও দীর্ঘ হলো—সাবেক অধিনায়ক চোট কাটিয়ে ফিরতে পারেননি এবারও।
আনচেলত্তির ঘোষিত দলে এক ঝাঁক তরুণদের রাখা হয়েছে। বিশেষ করে ফরোয়ার্ড লাইনে নতুন মুখের ছড়াছড়ি।
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল—
গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোसा।
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-সামর্থ্য যাচাই এবং তরুণদের পারফরম্যান্স মূল্যায়নে এই দুই ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আনচেলত্তির জন্য।
এবি/সিএস





