খুলনা–চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আন্তঃবাণী প্রতিনিধি: আজ রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ইং, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২২.০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আগামী ২১ অক্টোবর নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আপাতত কোনো সামুদ্রিক বা নদীবন্দর সতর্কতা নেই। অক্টোবরের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রথম ইঙ্গিত মিলতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
আজকের সূর্যোদয় ভোর ৫:৫৭ মিনিটে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:৩০ মিনিটে।
এবি/সিএস





