আজকের আবহাওয়া: আংশিক মেঘলা আকাশ, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

Oct 23, 2025 - 11:21
 0
আজকের আবহাওয়া: আংশিক মেঘলা আকাশ, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

আন্তঃবাণী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ইং, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫°C এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২০.০°C রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বোচ্চ ৩৪.৮°C ও সর্বনিম্ন ২৬.৫°C তাপমাত্রা ছিল। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এবং এটি আরও উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে। নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।

আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫:৫৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫:২৬ মিনিটে।

এবি/সিএস