ওজন কমাতে শর্করা

Oct 22, 2025 - 01:18
 0
ওজন কমাতে শর্করা

জীবন যাপন ডেস্ক : 

ওজন ঠিক রাখতে আর দীর্ঘমেয়াদি রোগ যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা বা স্থূলতা থেকে বাঁচতে শর্করার (কার্বোহাইড্রেট) পরিমাণ কমানো দরকার—তবে একেবারে বাদ দেওয়া উচিত নয়। কারণ শরীর ঠিকভাবে কাজ করতে শক্তি পায় মূলত শর্করা থেকেই। তাই প্রশ্ন হলো—কোন শর্করা ভালো, আর কোনটা ক্ষতিকর?

শর্করা কি কি খাবার থেকে পাওয়া যায়

শুধু চাল, আটা, আলু বা চিনি নয়—ফল, সবজি, ডাল, শস্যদানা—সব জায়গাতেই প্রাকৃতিকভাবে শর্করা থাকে।

তবে প্রক্রিয়াজাত খাবারেও (processed food) অনেক বাড়তি শর্করা যোগ করা হয়, যেমন:সোডা, কোমল পানীয়, পাউরুটি, পিৎজা, পাস্তা, নুডলস, কেক, বিস্কুট, কুকি, ক্যান্ডি, চকলেট, মিষ্টি দই ইত্যাদি।

খারাপ শর্করা (Bad carbs)

যেসব খাবারে সাদা চাল, সাদা আটা, ময়দা বা পরিশোধিত চিনি থাকে—সেগুলো খারাপ শর্করার উৎস।এই খাবারগুলো দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায়, ফলে ইনসুলিন বেড়ে যায় এবং শরীরে সহজেই চর্বি জমে,  হার্টের ঝুঁকি বাড়ায়।

সাদা ভাত, ময়দার তৈরি রুটি, বিস্কুট, পাস্তা, কোমল পানীয়, কেক, পেস্ট্রি, চিপস।

ভালো শর্করা (Good carbs)

গোটা শস্যদানা (whole grain), ফলমূল আর সবজিতে পাওয়া শর্করা শরীরের জন্য উপকারী।

এই খাবারগুলো ধীরে হজম হয়, ফলে রক্তে সুগার ধীরে বাড়ে, পেটও ভরা থাকে অনেকক্ষণ। তাই অপ্রয়োজনে স্ন্যাকস খাওয়ার ইচ্ছে কমে যায়, ওজনও নিয়ন্ত্রণে থাকে।

লাল চাল, লাল আটা, ওটস, কিনোয়া  ফলমূল ও সবজি,  কর্নফ্লেক্স বা সিরিয়াল কিনলে খেয়াল রাখবেন, যেন গোটা শস্য দিয়ে তৈরি হয়।

আমাদের শরীরে কেনো দরকার ভালো শর্করা

শরীরের শক্তির মূল উৎস শর্করা। সঠিক উৎস থেকে নিলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে, হজমে সাহায্য করে ও পেট ভরা রাখে, মানসিক ও শারীরিক কর্মক্ষমতা বাড়ায়।

কেনার সময় সতর্কতা

“Sugar free” বা “Low fat” লেখা দেখেই কোনো খাবার স্বাস্থ্যকর ভাববেন না।

সবসময় পুষ্টিমান (nutrition label) পড়ে বুঝে নিন আসলে সেটি উপকারী কি না।

কিছু পরামর্শ

প্রক্রিয়াজাত খাবারের বদলে প্রাকৃতিক খাবার খান।

মিষ্টি ফল সীমিত পরিমাণে খান।

ডায়াবেটিস রোগীরা কতটা ফল খাবেন, তা চিকিৎসকের পরামর্শে নির্ধারণ করুন

পরিশেষে 

শর্করা বাদ নয়, বরং সঠিক উৎসের শর্করা বেছে নিন। গোটা শস্য, ফল ও সবজি খান নিয়মিত—তবেই শরীর থাকবে হালকা, মন ভালো, আর রোগের ঝুঁকিও কমবে।

সূত্র: ওয়েবএমডি

এবি/এসএফ