দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

শুধু অক্টোবর মাসেই (১৫ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ হাজার ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং মারা গেছেন ৪৪ জন।

Oct 15, 2025 - 18:42
 0
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

আন্তঃবাণী প্রতিনিধি: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১৫ জন রোগী।

অধিদফতরের তথ্যমতে, শুধু অক্টোবর মাসেই (১৫ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ হাজার ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং মারা গেছেন ৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন—এর মধ্যে ৯৩৬ জন ঢাকায়, এবং ১ হাজার ৭১৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি আছেন।

বছরজুড়ে মাসভিত্তিক হিসেবে দেখা যায়—

জানুয়ারিতে ভর্তি হন ১,১৬১ জন (মৃত ১০),

ফেব্রুয়ারিতে ৩৭৪ জন (মৃত ৩),

মার্চে ৩৩৬ জন,

এপ্রিলে ৭০১ জন (মৃত ৭),

মেতে ১,৭৭৩ জন (মৃত ৩),

জুনে ৫,৯৫১ জন (মৃত ১৯),

জুলাইয়ে ১০,৬৮৪ জন (মৃত ৪১),

আগস্টে ১০,৪৯৬ জন (মৃত ৩৯),

এবং সেপ্টেম্বরে ১৫,৮৬৬ জন (মৃত ৭৬)।

ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, আবহাওয়ার অনিশ্চয়তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলা পরিস্থিতিকে আবারও জটিল করে তুলতে পারে।

এবি/সিএস