অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছে জার্মানি।
আন্তঃবাণী প্রতিবেদকঃ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছে জার্মানি।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রাষ্ট্রদূত জানান, আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে বলে তারা আশাবাদী।
প্রধান উপদেষ্টার উল্লেখ করা ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার সঙ্গেও জার্মানি একমত বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে—এটাই জার্মানির প্রত্যাশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন। বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।
এবি/এসবিডাব্লিউ





