ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ৩৭৪ জন, একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন রোগী। এ সময়ে প্রাণ হারিয়েছেন একজন।

Oct 4, 2025 - 17:54
 0
ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ৩৭৪ জন, একজনের মৃত্যু
সংগৃহীত

আন্তঃবাণী ডেস্ক:  দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন রোগী। এ সময়ে প্রাণ হারিয়েছেন একজন।

শনিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৯৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।

এবি/সিএস