ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩ জন, আজ প্রাণহানি শূন্য
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
আন্তঃবাণী ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে নতুন করে আরও ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বাধিক রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে—৬৪ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ৫৬ জন করে মোট ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা বিভাগে ৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, চট্টগ্রামে ২৪ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের প্রাণহানি ঘটেছে।
এবি/সিএস





