রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

শনিবার রাত পর্যন্ত দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে ও কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহজনকভাবে বাড়ির মালিক হাবিবুর রহমান ৯৯৯-এ ফোন দেন।

Oct 19, 2025 - 16:48
Oct 20, 2025 - 09:15
 0
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ ভাষার এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজের সুবাদে উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেন মোড় এলাকার একটি ভাড়া বাসায় একাই থাকতেন দোভাষী আনোয়ার। ১০ দিনের ছুটি শেষে গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঈশ্বরদীর ভাড়া বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার রাত পর্যন্ত দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে ও কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহজনকভাবে বাড়ির মালিক হাবিবুর রহমান ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

এবি/এসএফ