বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে: দুই পরিবর্তন নিয়ে মাঠে টাইগাররা
সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে।
টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টসে হারা মিরাজ জানিয়েছেন, তিনি টসে জিতলেও ব্যাটিংই নিতেন।
বাংলাদেশ একাদশে আজ এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ বিশ্রামে। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পিচ ও কন্ডিশন বিবেচনায় আজ স্পিনেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটের পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের দায়িত্ব আরও বাড়ছে। অন্যদিকে, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে আত্মবিশ্বাসী আফগানিস্তান।
সিরিজে ফেরার লড়াইয়ে আজ বাংলাদেশের চোখ একটাই—জয়।
এবি/সিএস





