টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

ওয়ানডেতেও সুযোগ পেলেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

Oct 8, 2025 - 18:02
 0
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামল বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাঈম শেখ। তাই ব্যাকআপ ওপেনার হিসেবে দলের সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি একাদশে সুযোগ পাননি। তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে।

টি–টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জীবিত বাংলাদেশ ওয়ানডেতেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।

বাংলাদেশ :

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

এবি/সিএস