দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
বাংলাদেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধি: বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সম্ভাব্য সাইবার হামলা এড়াতে সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ১০টি বিশেষ নির্দেশনা।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনামূলক চিঠি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আবু সাঈদ মেহবুব খান জানান, জার্মানির ব্রাসেলস, লন্ডনের হিথ্রো ও বার্লিন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় দেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এবি/সিএস





