নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাওয়ে পুলিশি বাধা, সড়কে বসে বিক্ষোভ

শিক্ষকদের যমুনা ঘেরাও

Nov 26, 2025 - 16:56
 0
নন-এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাওয়ে পুলিশি বাধা, সড়কে বসে বিক্ষোভ

আন্তঃবাণী ডেস্কঃ

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এমপিও নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচিতে যেতে চেয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তাদের এই যাত্রা বাধাগ্রস্ত করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা যমুনার অভিমুখে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশি বাধার মুখে আন্দোলনকারীদের কয়েকজন সড়কে বসে পড়েন এবং কয়েকজন শুয়ে প্রতিবাদ জানান।

দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। “আমাদের দাবি যৌক্তিক। ২৫ দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।”

এবি/এসবিডাব্লিউ