আবারও বাড়ল স্বর্ণের দাম, ২ লাখ ছুঁই ছুই

আবার বেড়েছে স্বর্ণের দাম

Oct 4, 2025 - 23:06
Oct 5, 2025 - 00:09
 0
আবারও বাড়ল স্বর্ণের দাম, ২ লাখ ছুঁই ছুই

আন্তঃবাণী প্রতিবেদনঃ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

। রোববার (৫ অক্টোবর) থেকেই নতুন দাম কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৯৭,৫৭৬ টাকা ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৮৮,৫৯৫ টাকা ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৬১,৬৫১ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১,৩৪,২৫৩ টাকা উল্লেখ্য, শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা এ যাত্রায় বেড়ে দাঁড়িয়েছে এ যাবৎকালের সর্বোচ্চ মূল্যে।

এবি/এসবিডাব্লিউ