নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি ধর্ম ব্যবসায়ী দল: মির্জা আব্বাস

মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি ধর্ম ব্যবসায়ী দল পিআরসহ (প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন) কিছু অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Oct 3, 2025 - 21:41
Oct 3, 2025 - 21:44
 0
নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি ধর্ম ব্যবসায়ী দল: মির্জা আব্বাস
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫:

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি ধর্ম ব্যবসায়ী দল পিআরসহ (প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন) কিছু অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর খিলগাঁও, বাগিচা ও শাহজাহানপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ এবং নিজ বাসভবনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, “একটি দল একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা সবসময় জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। মুখে এক কথা, বাস্তবে আরেক কাজ—এটাই তাদের প্রকৃত চেহারা।” তিনি আরও বলেন, “জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করে, এমনকি স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা পর্যন্ত দখলে নিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে এ ধর্ম ব্যবসায়ী দলটি। এটি সবাই জানে, কিন্তু কেউ প্রকাশ্যে বলার সাহস পায় না।” এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, “এই লেবাসধারী দলটি মুখে আওয়ামী লীগের বিরোধিতা করলেও ভেতরে ভেতরে আঁতাত করছে। কিছুদিন আগেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল, এখন বলছে—সব আওয়ামী লীগ খারাপ না! ভূতের মুখে রাম রাম।” গণসংযোগ ও উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু, সাবেক কমিশনার সাজ্জাদ জহির, আরিফুর রহমান আরিফ, ফজলে রুবায়েত পাপ্পুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এবি/এসবিডাব্লিউ