রাজধানীতে মিরপুরে বাসে আগুন

দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিচে থাকা অপর একজন বাসের জানালার কাচে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

Oct 3, 2025 - 13:01
Oct 3, 2025 - 13:04
 0
রাজধানীতে মিরপুরে বাসে আগুন
সংগৃহীত

আন্তঃবাণী নিউজ ডেস্ক:

শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়ায় যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয় দুর্বৃত্তরা।

কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে তিনজন ব্যক্তি বাসটির গতি রোধ করে। এর মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেয় এবং পরে বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিচে থাকা অপর একজন বাসের জানালার কাচে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

বাসের চালক, সহকারী এবং মালিক পক্ষের তথ্যের ভিত্তিতে জানা যায় বাসের 'চেকার' নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এই নিয়োগের বিরোধ নিয়ে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

এবি/এসএফ