সহজ ম্যাচ কঠিন করে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

১৯তম ওভারে ওমরজাইয়ের করা পরপর দুই বলে ছক্কা হাঁকান নুরুল। রিশাদও খেলেন সাহসী কিছু শট।

Oct 3, 2025 - 00:24
Oct 3, 2025 - 00:24
 0
সহজ ম্যাচ কঠিন করে আফগানিস্তানকে  হারালো বাংলাদেশ
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ নবী, আর গুরবাজ করেন ৪০। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানজিম হাসান নেন দুটি করে উইকেট।

জবাবে দারুণ সূচনা এনে দেন ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজন মিলে গড়েন ১০৯ রানের উদ্বোধনী জুটি। দুজনই অর্ধশতক পূর্ণ করেন—পারভেজ ৩৭ বলে ৫৪ আর তানজিদ ৩৭ বলে ৫১। তবে জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। রশিদ খান একাই নেন চারটি উইকেট।

শেষদিকে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নুরুল হাসান ও রিশাদ হোসেন। ১৯তম ওভারে ওমরজাইয়ের করা পরপর দুই বলে ছক্কা হাঁকান নুরুল। রিশাদও খেলেন সাহসী কিছু শট। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে শক্ত অবস্থান নিল বাংলাদেশ দল, যেখানে ওপেনারদের দৃঢ়তা এবং শেষ দিকে রিশাদ–নুরুলের জুটি ছিল জয়ের মূল চাবিকাঠি। 

এবি/সিএস