ব্যাটিং ব্যার্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নির্ধারিত লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৪৭ ওভার এক বলে, হাতে থাকে ৫ উইকেট।

Oct 9, 2025 - 09:42
 0
ব্যাটিং ব্যার্থতায় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতার কারণেই বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৮ ওভার ৫ বল খেলেই ২২১ রানে গুটিয়ে যায় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। তার সঙ্গে জুটি বেঁধে তাওহিদ হৃদয় করেন ৫৬ রান। তবে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় স্বল্প রানের চাপ কাটিয়ে উঠতে পারেনি দল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়ে। তানভির ইসলাম ও মেহেদি মিরাজের নিয়ন্ত্রিত স্পিনে মাঝপথে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। বিশেষ করে গুরবাজ (৫০) ও রহমত শাহর (৫০) পর পর বিদায়ের পর ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল মিরাজ-তানজিমরা। কিন্তু শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শাহিদির ব্যাটে ম্যাচ হাতছাড়া হয়। নির্ধারিত লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৪৭ ওভার এক বলে, হাতে থাকে ৫ উইকেট।

অল্প পুঁজি নিয়েও বোলারদের প্রাণপণ লড়াই তাই ফল এনে দিতে পারেনি। সোহান-জাকেরদের ব্যর্থতা, টপ অর্ডারের ভঙ্গুরতা আর দায়িত্বজ্ঞানহীন শট খেলার খেসারতই দিতে হয়েছে বাংলাদেশকে। ফলে সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান, লড়াই করেও খালি হাতে ফিরল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (মিরাজ ৬০, হৃদয় ৫৬, সাইফ ২৬; রশিদ ৩/৩৮, ওমরজাই ৩/৪০, গজনফর ২/৫৫)। আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, রহমত ৫০, ওমরজাই ৪০, শহীদি ৩৩*, জাদরান ২৩; তানজিম ৩/৩১)। ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আজমতউল্লাহ ওমরজাই।

এবি/সিএস