৮ বছর পর ভারত থেকে আবার আপেল আমদানি
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দেশের বাজারে আপেলের ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি উভয় দেশের আমদানিকারক ব্যবসায়ীদের সমঝোতা বৈঠকের পর আমদানি শুরু হয়েছে।
আন্তঃবাণী নিউজ ডেস্ক :
প্রায় আট বছর আমদানি বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আপেল এসেছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দেশের বাজারে আপেলের ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি উভয় দেশের আমদানিকারক ব্যবসায়ীদের সমঝোতা বৈঠকের পর আমদানি শুরু হয়েছে।
গত রবিবার বিকেল থেকে হিলি দিয়ে কাশ্মীরি আপেল আমদানি শুরু করে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং।
প্রায় আট বছর ধরে ভারত থেকে বৈধপথে আপেল আমদানি কার্যক্রম বন্ধ ছিল। প্রথম দিন এক ট্রাকে ৩০ টন আপেল আমদানি করা হয়েছে। কাস্টমস বিভাগের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় পর খালাস কার্যক্রম শুরু হয়।’ আমদানিকারক আলহাজ এম এ আবছার আলী বলেন, দীর্ঘদিন পর প্রাইম এন্টারপ্রাইজ সিঅ্যান্ডএফের মাধ্যমে ভারতের মালদার রফতানিকারক প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্স কাশ্মীর থেকে এসব আপেল রফতানি করেছে।
হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, ‘দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। আপেল যেহেতু কাঁচা পণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
এবি/এসএফ





