হজ্ব কার্যক্রমে অর্থ জমার জন্য ১৮ অক্টোবর শনিবার ব্যাংক খোলা থাকবে: বাংলাদেশ ব্যাংক

হজ্ব কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে আগামী ১৮ অক্টোবর (শনিবার) হজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Oct 16, 2025 - 23:00
Oct 17, 2025 - 09:55
 0
হজ্ব কার্যক্রমে অর্থ জমার জন্য ১৮ অক্টোবর শনিবার ব্যাংক খোলা থাকবে: বাংলাদেশ ব্যাংক

আন্তঃবাণী প্রতিবেদকঃ

আসন্ন হজ্ব কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে আগামী ১৮ অক্টোবর (শনিবার) হজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, হজ্ব নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।

 এ ছাড়া ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা ও উপশাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজ্ব কার্যক্রমের আর্থিক লেনদেন কোনো ধরনের ঝুঁকি ছাড়াই সম্পন্ন করা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের ফলে হজ্ব যাত্রীরা নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং হজ্ব ব্যবস্থাপনায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এবি/এসবিডাব্লিউ