এইচএসসি ও সমমানে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
আন্তঃবাণী প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হার
ঢাকা বোর্ডে ৬৪.৬২ শতাংশ, রাজশাহী ৫৯.৪০ শতাংশ, বরিশাল ৬২.৫৭ শতাংশ, চট্টগ্রাম ৫২.৫৭ শতাংশ, কুমিল্লা ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর ৫৭.৪৯ শতাংশ, যশোর ৫০.২০ শতাংশ, ময়মনসিংহ ৫১.৫৪ শতাংশ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ।
ফলাফলের এই নিম্নগতি শিক্ষা ব্যবস্থায় নতুন করে ভাবনার জন্ম দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এবি/সিএস





