সাত কলেজের শিক্ষার্থীরা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ ঘোষণা, অধ্যাদেশ জারির দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৩ অক্টোবর) গণভবন নয়—শিক্ষা ভবন অভিমুখে ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছে
আন্তঃবাণী প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী সোমবার (১৩ অক্টোবর) গণভবন নয়—শিক্ষা ভবন অভিমুখে ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছে।
তারা দাবি করছে — বহু প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অবিলম্বে জারি করা না হলে আন্দোলন আরও তীব্র হবে। শিক্ষার্থীরা বলছেন, এখন তারা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছরের আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।
২৪-২৫ এ শুরু হওয়া সেই আন্দোলন মাত্র দাবি নয়—“এটা আমাদের অস্তিত্বের লড়াই” বলে তারা মনে করেন। তাদের দাবি, অধ্যাদেশ না জারি হলে আন্দোলন চলবে এবং তারা শেষ পর্যন্ত গড়ে ওঠা দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত পিছনে ফিরে যাবে না।
এডুকেশন ভবন অভিমুখে লং মার্চের বিষয়ে ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ সাংবাদিকদের বলেন, “আমরা ফিরব না, যতক্ষণ না অধ্যাদেশ ঘোষণার সময় চূড়ান্ত করা হয়।”
বাঙলা কলেজ ১৭-১৮ সেকশনের মুত্তাকি বলেন, অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে শিক্ষা সিন্ডিকেটের দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র চলছে—এতে অধ্যাদেশ জারিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, খসড়া প্রকাশের পর মতামত দেওয়ার জন্য নির্ধারিত সময়ে অনবরত বদল আনা হয়েছে এবং ৯ অক্টোবর মতামত দেওয়ার সময়াবধি শেষ হলেও এখনও অনিশ্চয়তা টিকে আছে। “এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় দ্রুত অধ্যাদেশ জারি করা,” তিনি জানান।
এবি/এসবিডাব্লিউ





