জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা, বিচারের দাবিতে বিক্ষোভ
ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রোববার বিকেলে নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাণী প্রতিনিধি: ঢাকার দোহার-নবাবগঞ্জে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রোববার বিকেলে নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে নবাবগঞ্জের একটি মাদরাসার প্রিন্সিপাল ও জামায়াত নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। তিনি সংবাদ সম্মেলনে অভিযুক্তকে দ্রুত পদচ্যুত করার দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে—এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত দলীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এবি/সিএস





