সিরিজ নিশ্চিতের লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ম্যাচের শুরুতে টস ভাগ্য হাসল বাংলাদেশের অধিনায়কের ওপর। টসে জিতে জাকের আলী বেছে নিয়েছেন ফিল্ডিং।

Oct 3, 2025 - 20:34
 0
সিরিজ নিশ্চিতের লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। গতকাল প্রথম ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে জাকের আলীর দল। আজ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়।

ম্যাচের শুরুতে টস ভাগ্য হাসল বাংলাদেশের অধিনায়কের ওপর। টসে জিতে জাকের আলী বেছে নিয়েছেন ফিল্ডিং। অর্থাৎ প্রথমে ব্যাট করছে আফগানিস্তান, আর গতকালের মতো রান তাড়া করেই জয়ের মিশন সম্পন্ন করার পরিকল্পনা বাংলাদেশের।

একাদশে এসেছে দুটি পরিবর্তন। গতকাল খেলা তাসকিন আহমেদ ও তানজিম হাসান আজ বিশ্রামে। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

এবি/সিএস