পাসপোর্ট পাবেন না তিন শ্রেণির ব্যক্তি, তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, পলাতক ব্যক্তিরা বর্তমানে অথবা ভবিষ্যতে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে পারেন এমন তথ্য রয়েছে।

Jul 30, 2025 - 23:14
Jul 30, 2025 - 23:58
 0
পাসপোর্ট পাবেন না তিন শ্রেণির ব্যক্তি, তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আন্তঃবাণী নিউজ ডেস্ক:

বিগত জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত, দেশ-বিদেশে পলাতক এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত—এই তিন শ্রেণির ব্যক্তিকে পাসপোর্ট নবায়ন বা নতুনভাবে ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির গত ৪ মে অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, পলাতক ব্যক্তিরা বর্তমানে অথবা ভবিষ্যতে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে পারেন এমন তথ্য রয়েছে।

এবি/এসএফ