সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে মরদেহটি পড়ে আছে।
আন্তঃবাণী নিউজ ডেস্ক :
ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর পর স্বজনদের দাবি, মরদেহে ক্ষতচিহ্ন রয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে মরদেহটি পড়ে আছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সদর রোড থেকে কেকা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবি/এসএফ