রাতে হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মার্কিন দূতাবাসর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ কি কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Oct 14, 2025 - 04:12
Oct 14, 2025 - 09:33
 0
রাতে হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

রাধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে রাত ১টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ কি কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এক প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে। 

এবি/এসএফ