জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন বাড়বে তিন গুণ: মেজর জেনারেল হাকিমুজ্জামান

জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান মোতায়েনকৃত সংখ্যার তুলনায় প্রায় তিন গুণ বেশি সেনা সদস্য মাঠে থাকবে

Oct 11, 2025 - 22:58
Oct 11, 2025 - 23:01
 0
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন বাড়বে তিন গুণ: মেজর জেনারেল হাকিমুজ্জামান

আন্তঃবাণী প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান মোতায়েনকৃত সংখ্যার তুলনায় প্রায় তিন গুণ বেশি সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সেনাবাহিনীর সদস্যদের মামলা বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

আগামী নির্বাচনে মাঠপর্যায়ে সেনা সদস্যের সংখ্যা ৩ থেকে ৪ শতাংশ বাড়বে।" গুমের ঘটনায় ইনসাফে আপস নয়, গুম সংক্রান্ত মামলাগুলোর বিষয়ে সেনাবাহিনীর অবস্থানও স্পষ্ট করেছেন।

 তিনি বলেন, "গুমের শিকার ব্যক্তিদের বিচার নিয়ে কোনো আপস হবে না। গঠিত গুম কমিশনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছে, এখনো করে যাচ্ছে। আমরা বিচারের পক্ষে, ইনসাফের পক্ষে।"

 তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর-এ এবং বাকি ১৫ জন কর্মরত অবস্থায় রয়েছেন।

গত ৮ অক্টোবর এসব মামলায় চার্জশিট দাখিলের পর এলপিআর এবং কর্মরত ১৬ জনকে সেনাসদরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশনার পর ১৫ জন সেনা কর্মকর্তা সাড়া দিয়েছেন এবং বর্তমানে তারা সেনাসদরে হেফাজতে আছেন।

মেজর জেনারেল কবীর আহাম্মদ, এখনো সেনাসদরে আসেননি। এ বিষয়ে হাকিমুজ্জামান জানান, "তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ। তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।"

এবি/এসবিডাব্লিউ