ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে

যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।

Oct 11, 2025 - 18:57
Oct 11, 2025 - 19:04
 0
ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরের প্রাক্কালে এলপিআর পর্যায়ে থাকা কর্মকর্তা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন, ‘যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। মোট ১৬ জনকে সেনা হেফাজতে উপস্থিত হতে বলা হয়েছিল। তাদের মধ্যে একজন ছাড়া সবাই এসে আত্মসমর্পণ করেছেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রেক্ষিতে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করা এবং আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের আইন ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়া চলমান থাকায় ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 এবি/সিএস