আসন্ন জাতীয় নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নিতে ২২ দল নিবন্ধন চেয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রাথমিক নিবন্ধনের আবেদন জানিয়েছে।

Oct 8, 2025 - 23:15
Oct 8, 2025 - 23:44
 0
আসন্ন জাতীয় নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নিতে ২২ দল নিবন্ধন চেয়েছে

 আন্তঃবাণী প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রাথমিক নিবন্ধনের আবেদন জানিয়েছে। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ। 

সংগঠনটির সভাপতি মোবারক হোসেন বলেন, “নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে জনস্বার্থে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংশ্লিষ্ট দলগুলোকে অন্তত ১০টি আসনে নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হবে।” তিনি আরও বলেন, এসব দলকে আর্থিক প্রণোদনা প্রদান এবং একটি গণতান্ত্রিক ফান্ড গঠনের প্রয়োজনীয়তাও রয়েছে।

যেসব দল পরিষদের আওতায় রয়েছে: ১. বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি

২. গণ অধিকার পার্টি (পিআরপি)

৩. বাংলাদেশ মুক্তি পার্টি

৪. বাংলাদেশ জনপ্রিয় পার্টি

৫. বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি

৬. বাংলাদেশ মানবাধিকার আন্দোলন

৭. বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম

৮. দারুস সালাম পার্টি

৯. বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট

১০. বাংলাদেশ একুশে পার্টি

 ১১. বাংলাদেশ ইনোভেশন পার্টি

১২. ন্যাশনাল সবুজ বাংলা পার্টি

 ১৩. বাংলাদেশ পিপলস পার্টি

১৪. বাংলাদেশ নাগরিক পার্টি

১৫. ইসলামিক লিবারেল পার্টি

১৬. খেলাফতে দাওয়াত পার্টি

১৭. জাতীয় উলামা কাউন্সিল

১৮. বাংলাদেশ কনজারভেটিভ পার্টি

১৯. বাংলাদেশ জনতা লীগ

২০. সংবিধানবিষয়ক জনস্বার্থ পার্টি

২১. বাংলাদেশ সার্বজনীন দল ২২.

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি উল্লেখ্য, নির্বাচন কমিশনের বর্তমান বিধিমালা অনুযায়ী নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া বেশ কঠিন এবং দীর্ঘ। এসব দল দাবি জানিয়েছে, গঠনতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

 এবি/এসবিডাব্লিউ