বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা, তিন বিভাগে ভারি বর্ষণের সতর্কতা
দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই উত্তম।
আন্তঃবাণী ডেস্ক: আজ রবিবার ৫ অক্টোবর ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ।দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও নামতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটেও অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং টাঙ্গাইলে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খন্ড ও দক্ষিণ বিহারের ওপর অবস্থানরত লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে, তবে মৌসুমী বায়ু এখনো উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। সমুদ্র ও নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই উত্তম।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
সূর্যোদয়: ভোর ৫টা ৫১ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৪২ মিনিট
এবি/সিএস





